• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা থেকে সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। 

রোববার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ নম্বরের ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবিপ্রধান বলেন, তাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্য্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

মন্তব্য (০)





image

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ সদস্য গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ...

image

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ...

২

​ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় এক প্রতিবন্ধী শিশুক...

image

যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এসবি প্রধান মনিরুলের...

৩

নিজস্ব ডেস্ক : বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো ...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

image

গোপালপুরে আওয়ামীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৩

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে কার্যক্রম নিষিদ্ধ আও...

  • company_logo