• রাজনীতি

আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন প্রতিহত করতে নেতাকর্মীদের নিয়ে মাঠে সজাগ আবুল কালাম আজাদ সুইট

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন ও অবরোধ কর্মসূচি প্রতিহত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহীর রাজপথে সজাগ অবস্থানে রয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সুইট।

দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান ও নজরদারি করছেন তিনি।

এ সময় আবুল কালাম আজাদ সুইট বলেন, জনগণের জানমাল রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্বাভাবিক জনজীবন সচল রাখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছেন। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা জনজীবন ব্যাহত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে বিএনপি নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সক্রিয় অবস্থানে রয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি ও আরডিএ চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সুইট। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের মাঠে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

 

মন্তব্য (০)





image

জনগণের নিরাপত্তা দিতে বিএনপি চরমভাবে ব্যর্থ হয়েছে: পাটওয...

১

নিউজ ডেস্কঃ দেশের মানুষের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় ...

image

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

২

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক ...

image

বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: ...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দিল্লি নিজেদের ...

image

প্রত্যাবর্তনের বয়ান ও ক্ষমতার সমীকরণ: ২০২৪-পরবর্তী বাংলা...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনীতিতে প্রতীকী ঘোষণা, পাল্টা ...

image

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

৫

নিউজ ডেস্কঃ দেশে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোল...

  • company_logo