• আন্তর্জাতিক

যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির পাশে উড়ছিল ৬ ড্রোন, অতঃপর...

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডের সাফোকে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) লেকেনহিথ বিমানঘাঁটির আকাশসীমায় প্রায় ছয়টি অননুমোদিত ড্রোনের অনুপ্রবেশ প্রতিহত করেছে মার্কিন বাহিনী। চলতি মাসের শুরুতে—গত ১৩ নভেম্বর ঘটা এই অভিযানের বিষয়টি শনিবার (২৮ নভেম্বর) নিশ্চিত করেছে মার্কিন বিমানবাহিনী (ইউএসএএফ)। 

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, এই ড্রোন তৎপরতার পেছনে ইরানের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

কীভাবে প্রতিহত করা হলো ড্রোন?

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ১৩ নভেম্বর ঘাঁটির আশপাশে প্রায় ছয়টি ড্রোন শনাক্ত হওয়ার পর মার্কিন বাহিনী তাদের ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করে সেগুলো নিষ্ক্রিয় বা প্রতিহত করে।

ইউএসএএফের একজন মুখপাত্র ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় ঘাঁটির কোনো কর্মী, যুদ্ধবিমান কিংবা অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। তবে নিরাপত্তাজনিত কারণে কোন প্রযুক্তি বা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। 

তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে ঘাঁটি রক্ষায় স্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে ইরানের সম্ভাব্য সম্পৃক্ততার কথা বলা হলেও মার্কিন বিমানবাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ড্রোনগুলোর উদ্দেশ্য ও সরঞ্জাম নিয়ে—কারণ প্রতিহত করা ড্রোনগুলোর একটিও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে সেগুলোতে কোনো অস্ত্র, গোয়েন্দা নজরদারির সরঞ্জাম বা অন্য কিছু ছিল কিনা, তা এখনো স্পষ্ট নয়। 

কেন গুরুত্বপূর্ণ আরএএফ লেকেনহিথ?

আরএএফ লেকেনহিথ কেবল একটি সাধারণ ঘাঁটি নয়; এটি ইউরোপে যুক্তরাষ্ট্রের বৃহত্তম যুদ্ধবিমান ঘাঁটি। এখানে মার্কিন বিমানবাহিনীর ৪৮তম ফাইটার উইং বা ‘লিবার্টি উইং’ মোতায়েন রয়েছে। লেকেনহিথ ও পাশের আরএএফ ফেল্টওয়েল ঘাঁটি মিলিয়ে এই উইংয়ে প্রায় ৭ হাজার সামরিক ও বেসামরিক কর্মী কাজ করেন এবং এখান থেকে চারটি যুদ্ধ-প্রস্তুত ফাইটার স্কোয়াড্রন পরিচালিত হয়।

বাড়ছে নিরাপত্তা উদ্বেগ 

যুক্তরাজ্যে মার্কিন বাহিনীর ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ বেড়েছে। এর আগে গত সেপ্টেম্বরে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনার খবর সামনে আসে। 

ফক্স নিউজের সংবাদদাতা স্টেফানি বেনেট জানান, ফেয়ারফোর্ডের ওই ষড়যন্ত্রে জড়িত থাকার কথা তেহরান অস্বীকার করলেও আগে সতর্ক করেছিল যে ইরানি ভূখণ্ডে হামলার কাজে ব্যবহৃত ঘাঁটিগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু। ইতোমধ্যে আরএএফ ফেয়ারফোর্ড থেকে তাদের বোমারু বিমান সরিয়ে নিয়েছে পেন্টাগন। 

 

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকব...

১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত ইরানের অবস্থান ও শর্ত মেনে না ...

image

স্ট্যালিনকে পাশে টানতে মরিয়া মমতা-রাহুল, আসন পুনর্বিন্যাস...

২

নিউজ ডেস্কঃ আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিল ঘিরে ভারত...

image

২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস

৩

নিউজ ডেস্কঃ আগামী বছরের জন্য তেল উৎপাদনের কোটা নির্ধারণে রোব...

image

চীনে চিতা 'পান বাওবাওকে' শেষ বয়সে আরাম-আয়েশ করার জন্য ডায়...

৪

নিজস্ব ডেস্ক : চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অতিরিক্ত...

image

যুদ্ধ,ক্ষমতা ও বিতর্কের কেন্দ্রে নেতানিয়াহু, কত সম্পদের ম...

৫

নিউজ ডেস্কঃ ইসরাইলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত ও প্...

  • company_logo