• জাতীয়

‎পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

‎শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
‎
‎আজ (রোববার, ২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এসময় অন্তত ১২-১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।

‎অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এসময় বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।’ তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি।

‎‘অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগে,’ বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
‎
‎নাম প্রকাশে অনিচ্ছুক শরীয়তপুর জেলা ছাত্রদলের এক দায়িত্বশীল বলেন, ‘তথ্য ছিল পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ঘটাতে পারে। এ আশঙ্কায় বিএনপি নেতাকর্মীরা শুক্রবার থেকে পদ্মা সেতু এলাকায় অবস্থান করছিলেন। আজ ভোরের দিকে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।’

মন্তব্য (০)





image

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

১

নিউজ ডেস্কঃ দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎ ...

image

২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতী...

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল সংক্রান্ত বিষয়াদি নিয়ে ...

image

জলবায়ু পরিবর্তন, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, শিশু ও না...

৩

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০০ তরুণ স্বেচ্ছ...

image

৬০০ তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘অদম্য ইয়ুথ সামিট ২০২৬’

৪

নিজস্ব প্রতিবেদকঃ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০০ তরুণ স্...

image

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বি...

৫

নিউজ ডেস্কঃ পাকিস্তান সফরে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ন...

  • company_logo