ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বললেন, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। একই সঙ্গে খুনিদের বিচার কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। এ সময়ে কোনো ধরনের অগ্নিসন্ত্রাস বরদাশত করা হবে না।
বিচারপ্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করতে এলে, সে আওয়ামী লীগের হোক কিংবা গুপ্ত বা সুপ্ত শক্তি—কাউকেই ছাড় দেওয়া হবে না। খুনিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। রাষ্ট্র মেরামতের কাজও অব্যাহত থাকবে।
আজ শনিবার বিকেলে যশোর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিকেল ৫টায় যশোর শহরের মনিহার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে সরকারের তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী অংশ নেন।
মিছিলে অংশ নেওয়া মন্ত্রীরা হলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ ছাড়া মিছিলে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
নিউজ ডেস্কঃ ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রোববার (২৯ নভ...
নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকটে গত ১৮ মার্চ থেকে ...
নিজস্ব প্রতিবেদকঃ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী...
নিউজ ডেস্কঃ জমি নিয়ে বিরোধ, হয়রানি ও অনিয়মের অবসান ঘটি...

মন্তব্য (০)