ফাইল ছবি
নিউজ ডেস্ক : হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আটজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮০ জন।
অন্যদিকে চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০৮ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাথ ৬৩ হাজার ৭৬৯ জন।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের দুজন করে রোগী রয়েছে। এছাড়া সিলেট ও খুলনায় মারা গেছে একজন করে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৫৪ জন এবং হামের উপসর্গ মিলেছে ৯৬১ জনের শরীরে।
প্রতিবেদন আরও বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।
নিউজ ডেস্কঃ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থা...
নিউজ ডেস্কঃ দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হ...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্...

মন্তব্য (০)