• আন্তর্জাতিক

‘ট্রাম্পের হুমকিকে পাত্তা দেয় না ইরান’

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তেহরান ‘ট্রাম্পের সময়সীমার হুঁমকি’ আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। একই সঙ্গে যেকোনো হামলার জবাব দিতে ইরান পূর্ণ প্রস্তুত রয়েছে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলমান আলোচনা থেকে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে নতুন বছরের পর ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা আবারও শুরু করার বিষয়টি তিনি বিবেচনা করছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কিউমার্স হায়দারি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি আবার কোনো ভুল করে, তাহলে সর্বোচ্চ নেতা (মোজতবা খামেনি) যেমন বলেছেন, শত্রুর বৈরী কর্মকাণ্ডের জবাব দেওয়ার ক্ষেত্রে আমাদের আর কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের যেকোনো দেশে আমাদের বিরুদ্ধে যে স্থান থেকেই হুমকি তৈরি হোক না কেন, সেটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং সেখানে হামলা চালানো হবে।’ 

মন্তব্য (০)





image

মিয়ানমারে বিয়ে বাড়িতে বিমান হামলা, ১৭ জন নিহতের দাবি

১

নিউজ ডেস্কঃ শনিবার দুপুরের কথা। শান ও কারেনি অঙ্গরাজ্যে...

image

আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

২

নিউজ ডেস্কঃ ভারতের লোকসভার আসন পুনর্বিন্যাস বা নির্বাচন...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

৩

নিউজ ডেস্ক : তলানিতে নেমে যাওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণ ও রুপ...

image

নৌবাহিনীকে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সাজাচ্ছে ইরান

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সমরাস্ত্র ও অত্যাধুনিক...

image

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজ ছিনতাই, নিয়ন্ত্রণে সশস্ত্র ব...

৫

নিউজ ডেস্কঃ ইয়েমেনের উপকূলে একটি পণ্যবাহী জাহাজে উঠে সে...

  • company_logo