ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জন্য জেলার সব মানুষকে শাস্তি দেওয়া ‘কালেকটিভ পানিশমেন্ট’ একটি অমানবিক ও বিপজ্জনক চিন্তা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত অবশ্যই রয়েছে। নৈরাজ্য ঠেকাতে আইন মোতাবেক এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু এজন্য গোপালগঞ্জের সব মানুষকে শাস্তি দেওয়া (কালেকটিভ পানিশমেন্ট) অমানবিক ও বিপজ্জনক চিন্তা।গোপালগঞ্জে তাই অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালু করতে হবে।’
তিনি লেখেন, ‘শেখ হাসিনার আমলে কিছু অঞ্চলের মানুষ নানাভাবে কালেকটিভ পানিশমেন্ট-এর শিকার হয়েছিলেন। কিন্তু আমরা যেন এসব না করি। কোনো অবস্থাতেই আমরা যেন শেখ হাসিনার কোন ভয়াবহ চিন্তার অনুসারী হয়ে না উঠি।’
নিউজ ডেস্ক : শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভাগাভা...
নিউজ ডেস্ক : আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ...
নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সাল...
নিউজ ডেস্ক : পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

মন্তব্য (০)