• লিড নিউজ
  • জাতীয়

‎রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
‎
‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বন্ডে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‎
‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট মানবিক চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের জন্য তিনি আইওএমকে ধন্যবাদ জানান।
‎
‎সাক্ষাৎকালে উভয় পক্ষ নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং মেধাভিত্তিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
‎
‎এছাড়াও ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের সমস্যা মোকাবিলা ও জলবায়ু অভিযোজনে সহায়তার উপায় নিয়েও তারা আলোচনা করেন
‎
‎ড. বন্ডে চলতি বছরের মে মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের প্রথম ‘জাতীয় কর্মপরিকল্পনা’ অনুমোদনের বিষয়টিকে স্বাগত জানান।
‎
‎তিনি জানান, আইওএম বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে প্রস্তুত। একইসাথে ,আগামী ৬ ডিসেম্বর সংস্থাটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

মন্তব্য (০)





image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১

নিউজ ডেস্কঃ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইনশ...

image

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জার্মানি

২

নিজস্ব ডেস্ক : অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের...

image

২০২৭ সালের জানুয়ারি-জুনের জন্য ৮,০১০ কোটি টাকার জ্বালানি ...

৩

নিউজ ডেস্ক: দেশের জ্বালানি চাহিদা পূরণে ২০২৭ সালের জানুয়ারি ...

image

চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে : হুমায়ুন

৪

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দ্বি...

image

‎সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন সুদৃ...

৫

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার ক...

  • company_logo