• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার ‘অডিও স্টিকার’

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন চমক নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। এবার শুধু ছবি বা ভিডিও নয়, স্টিকারের সঙ্গে যুক্ত করা যাবে শব্দও। নতুন এই সুবিধায় ভিডিও থেকে স্টিকার তৈরির পাশাপাশি তাতে ভিডিওর মূল অডিও, নিজের কণ্ঠে রেকর্ড করা শব্দ কিংবা ফোনে সংরক্ষিত অডিও ফাইল যুক্ত করা যাবে। ফলে স্টিকারে ট্যাপ করলেই শোনা যাবে নির্দিষ্ট শব্দ বা অডিও।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়াবিটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের ২.২৬.৪১.৩ সংস্করণের পরীক্ষামূলক হোয়াটসঅ্যাপ আপডেটে নতুন সুবিধাটি দেখা গেছে। তবে ফিচারটি এখনো পরীক্ষাধীন থাকায় সব ব্যবহারকারী একসঙ্গে এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন না।

নতুন ফিচারটি ব্যবহার করতে প্রথমে হোয়াটসঅ্যাপের যেকোনো একটি চ্যাটে প্রবেশ করে স্টিকার আইকনে চাপ দিতে হবে। এরপর ‘ক্রিয়েট স্টিকার’ অপশন নির্বাচন করে ফোনের গ্যালারি থেকে পছন্দের একটি ভিডিও বেছে নিতে হবে। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবেই ভিডিওটিকে স্টিকারে রূপান্তর করবে।

স্টিকার তৈরির পর পর্দার ওপরের মেনুতে দেখা যাবে নতুন ‘সাউন্ড’ আইকন। সেখানে চাপ দিলে ‘অ্যাড সাউন্ড’ নামে একটি অপশন পাওয়া যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর নিজস্ব অডিও স্টিকারে যুক্ত করতে পারবেন। পাশাপাশি চাইলে নিজের কণ্ঠ রেকর্ড করে অথবা ফোনে আগে থেকে সংরক্ষিত কোনো অডিও ফাইল ব্যবহার করেও শব্দ যোগ করা যাবে।

সব প্রক্রিয়া সম্পন্ন হলে তৈরি করা শব্দযুক্ত স্টিকারটি সংরক্ষণ করে অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। অর্থাৎ পছন্দের কোনো ভিডিওর মজার দৃশ্য, পরিচিত সংলাপ কিংবা বিশেষ কোনো শব্দের সঙ্গে মিলিয়ে নিজের মতো করে স্টিকার বানানোর সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

নতুন এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওর জনপ্রিয় সংলাপ, গান কিংবা মজার শব্দ ব্যবহার করে সহজেই তৈরি করা যাবে ব্যক্তিগত স্টিকার। ফলে প্রচলিত নীরব স্টিকারের পাশাপাশি শব্দযুক্ত স্টিকারও ব্যবহার করা যাবে চ্যাটে।

তবে আপাতত ফিচারটি পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে। অ্যান্ড্রয়েডের পরীক্ষামূলক সংস্করণ ব্যবহারকারীদের মধ্যেও সবাই এখনই এটি পাচ্ছেন না। কবে নাগাদ সুবিধাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।

 

মন্তব্য (০)





image

এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা দিলেন অ্যানথ্রপিকের সিইও আমোদেই

১

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ভয়ংকর সতর্কব...

image

এবার স্বাস্থ্য পরামর্শ দেবে চ্যাটজিপিটি

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টওয়াচ ও মুঠোফো...

image

এবার মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপন করবে স্পেসএক্স

৩

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমব...

image

স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুব...

৪

‎তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনে ছবি বা ভিডিও ধারণের সম...

image

‎স্মার্টফোনে যে ১০ প্রযুক্তি বদলে দিচ্ছে মোবাইল ব্যবহারের...

৫

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ২০২৬ সালে এসে স্মার্টফোন আর কেবল কথা বল...

  • company_logo