ফাইল ছবি
নিউজ ডেস্কঃ অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র আখ্যা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি তা তারা নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর।’
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নিউজ ডেস্কঃ দেশে প্রথমবারের মতো সরকারি দলের কোনো ধরনের ...
গাইবান্ধা প্রতিনিধিঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজা...
নিউজ ডেস্কঃ চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পাল...
নিউজ ডেস্কঃ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ...
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম ...

মন্তব্য (০)