• সমগ্র বাংলা

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

পরে জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার (নভেম্বর) দুপুরে উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিসের সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, অভিযানে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, চায়না দুয়ারি জালের মাধ্যমে দেশীয় প্রজাতির ছোট-বড় বিভিন্ন মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ধরনের জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলজ সম্পদও হুমকির মুখে পড়ছে।

দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা পলাশ বালা। #

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo