ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের পরে দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লক্ষ ২৯ হাজার ৭৪৯ জন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
আখতার আহমেদ জানান, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯। এ তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তারা যুক্ত হয়েছেন। তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।
তিনি আরও বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন। এই ভোটার তালিকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত হবে।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদী পলাতক আওয়ামী গোষ্ঠী কখনোই দেশে প্রত্য...
নিউজ ডেস্কঃ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম-খ...
নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় রেখ...
নিউজ ডেস্কঃ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাব...
নিউজ ডেস্কঃ দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলে...

মন্তব্য (০)