• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক; ডিলার পলাতক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক আব্দুল মান্নানকে আটক করে পুলিশ।

​আটককৃত আব্দুল মান্নান যশোর জেলার অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি এই ইউরিয়া সারগুলো চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহারাজপুর মেলার মোড়ে অবস্থান নিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিসিআইসি ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সারের কালোবাজারির সঙ্গে যুক্ত। তবে অভিযানের পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। সকাল থেকে তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ পাওয়া গেছে এবং মুঠোফোনেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

​পুলিশের প্রাথমিক ধারণা, অবৈধভাবে বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই সারগুলো যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল। অভিযানে চালককে আটক করা গেলেও অভিযুক্ত ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

​এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে আনা আনুমানিক ৭০০বস্তা  ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

রুপগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার ...

image

চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদে অপচেষ্টার অভিযোগ

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি করে দীর্ঘ...

image

লালমনিরহাটে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সে...

৩

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লা...

image

নওগাঁর পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ঢাকায়...

৪

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষ...

image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

৫

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

  • company_logo