ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশে সম্প্রতি তাণ্ডব চালানের চেষ্টা সফল হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ডা. জাহেদ উর রহমান বলেন, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারাদেশে গত এক সপ্তাহে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। সব মিলিয়ে নাশকতার ঘটনা ২১৩টি। এসব ঘটনায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন ১১ জন। এ ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০০ জনকে। পুলিশের স্থাপনায় হামলা ৪টি।
এদিকে, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বললেন, গণমাধ্যমে ৭২টি গ্রামীণ ব্যাংকের অফিসে হামলার তথ্য পাওয়া গেছে মিডিয়ায়। অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূস প্রায় ১০০টি কার্যালয়ে হামলার কথা বলেছেন।
নিউজ ডেস্ক : সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা এবং নিরাপত্তাজ...
নিউজ ডেস্কঃ পিলখানায় বিডিআর বিদ্রোহের পর সারা দেশে পলাত...
নিউজ ডেস্কঃ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ...
নিউজ ডেস্কঃ নদীর বুকে ভাসত না লাশ। ভেসে উঠত না হত্যার চিহ্ন।...

মন্তব্য (০)