ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সংবিধান সংস্কার কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটির পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছেন তিনি।
আজ (সোমবার, ২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।’
নাহিদ ইসলাম বলেন, ‘এক দিনে দেশের এই পরিস্থিতি তৈরি হয়নি।’ আওয়ামী লীগের বিষয়ে সরকারের কঠোর অবস্থান না নেয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যথাযথভাবে পরিচালনা করতে না পারার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, ‘জুলাইয়ের ভুক্তভোগীরা যেন ন্যায়বিচার পান, সে বিষয়টি আলোচনায় এসেছে।’ শেখ হাসিনার রায় কার্যকরের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার বিষয়েও আলোচনা হয়েছে।
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এ ক্ষেত্রে বাংলাদেশের কোনো আপস করা উচিত হবে না।’ তার দাবি, বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে ভারতের সরাসরি সম্পর্ক রয়েছে। দেশের বর্তমান লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উল্লেখ করে তিনি বলেন, এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নাহিদ ইসলাম বলেন, ‘এটি শুধু কোনো দলের লড়াই নয়, জনগণের লড়াই। তাই এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্যের অন্যতম এজেন্ডা হতে হবে সংস্কার বাস্তবায়ন।’ আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করেননি...
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-...
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর...
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

মন্তব্য (০)