• আন্তর্জাতিক

‎একসঙ্গে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন লঞ্চার উন্মোচন ইরানের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা। এরই মধ্যে নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে দেশটি। এ ব্যবস্থার মাধ্যমে একই সময়ে দু'টি জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
‎
‎বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, একই সঙ্গে দু'টি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম এমন একটি উৎক্ষেপণব্যবস্থা প্রথমবারের মতো উন্মোচন করা হয়েছে।
‎
‎এ উপলক্ষে সম্প্রচারিত ভিডিওতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ভাহিদি এবং বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভিকে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করতে দেখা যায়।
‎
‎দীর্ঘ সুড়ঙ্গের ভেতর একটি যানবাহনের ওপর বসে তাদের ঘুরে বেড়াতে দেখা যায়। সুড়ঙ্গজুড়ে সারিবদ্ধভাবে রাখা ছিল বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম।
‎
‎পরিদর্শনের সময় আহমদ ভাহিদি বলেন, ‘আমাদের শত্রুর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কেবল শুরু। আমরা তাদের আরও অপমানিত হতে দেখবো।’
‎
‎ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা হিসেবে পরিচিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের এই প্রধান আরও বলেন, শত্রুপক্ষের বিরুদ্ধে তাদের সক্ষমতা আরও বাড়ছে।
‎
‎অন্যদিকে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভি বলেন, ‘গত দু'টি সংঘাতের মধ্য দিয়ে আমাদের সক্ষমতা বেড়েছে। আমাদের উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন অস্ত্রশস্ত্র শত্রুকে ভীতসন্ত্রস্ত করতে পারে।’
‎
‎নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচনের পাশাপাশি দুই সামরিক কমান্ডারের এসব বক্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শন ও কঠোর বার্তা দেওয়ার অংশ হিসেবে তুলে ধরেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

মন্তব্য (০)





image

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

১

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হল...

image

‎ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪

২

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈর...

image

ভেস্তে গেল কপ৩১ সম্মেলন, বড় চুক্তি ছাড়াই শেষ

৩

নিউজ ডেস্কঃ  গুরুত্বপূর্ণ কোনো নতুন চুক্তি ছাড়াই শেষ হল...

image

‘মস্কো তৃতীয় রোম’

৪

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মীয় ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধ রক্ষা করতে চান—এ...

image

যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প, ‘পাত্তা দিচ্ছেন না’ কিম

৫

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ...

  • company_logo