ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : রাজধানীর মতিঝিলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি কাজী তালাত হোসেন কাউটকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাউটকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয় বলে জানা গেছে। পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাজী তালাত হোসেন কাউটের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজ ডেস্কঃ বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরি...
নিউজ ডেস্কঃ ‘সকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপন...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ক...
নিজস্ব ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক ক...

মন্তব্য (০)