ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা, হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে আগুন এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা—সব মিলিয়ে অস্থির পরিস্থিতি বিরাজ করছে অঞ্চলজুড়ে। ইয়েমেনেও নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। তবে এত অস্থিরতার মধ্যেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম স্থিতিশীল রয়েছে। বরং গত এক মাসে তেলের দাম কমেছে ১৪ শতাংশ।
শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৮৩ দশমিক ৬২ ডলার। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গত এক মাসে দাম কমেছে বলে জানা গেছে।
এদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চল ও রাজধানী রিয়াদে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হচ্ছে।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি আরও বেড়েছে। শুক্রবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এই প্রণালিতে নিরাপত্তাঝুঁকির মাত্রা ‘গুরুতর’ বলে ঘোষণা করেছে। সংস্থাটির আশঙ্কা, সেখানে আরও হামলা হতে পারে।
এমন পরিস্থিতির মধ্যেই ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন বক্তব্যে ইঙ্গিত দিয়ে আসছেন, ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে পারে ওয়াশিংটন।
তবে আঞ্চলিক অস্থিরতা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। যদিও এক বছর আগের তুলনায় এই পথ দিয়ে তেল পরিবহণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মতো গুরুত্বপূর্ণ বিকল্প পথ দিয়েও জ্বালানি সরবরাহ করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সরবরাহ পুরোপুরি বন্ধ না হওয়া এবং বিকল্প পরিবহণপথ সচল থাকায় বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের অস্থিরতার মুখে পড়েনি।
তবে দাম কমলেও যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফেরেনি তেলের বাজার। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল প্রায় ৬৭ ডলার। বর্তমানে তা ৮৩ দশমিক ৬২ ডলার।
অর্থাৎ, এক মাসে ১৪ শতাংশ দাম কমলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনো প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ১৬ ডলার বেশি। মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা বিশ্ববাজারের জন্য এখনো বড় উদ্বেগের কারণ।
নিউজ ডেস্ক : বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ২০২৭ সালের ১ জা...
আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোন...
নিউজ ডেস্কঃ ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনার প্রথম সময়...
নিউজ ডেস্কঃ ইরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ চার ব্যক্তির বির...
আন্তর্জাতিক ডেস্ক : ইরান বর্তমানে এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখ...

মন্তব্য (০)