• রাজনীতি

বিএনপির দুই নেতা হত্যার অভিযোগে ক্রিকেটার মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার জন্য সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এ দাবি জানান।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। বরং এই দলটি এখন দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে। জামায়াত এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, গোপালগঞ্জকে কয়েকটি জেলার মধ্যে ভাগ করে দেয়ার বিষয়ে ওসমান হাদির ভবিষ্যৎবাণী সত্য মনে হচ্ছে। আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস করছে। এই সন্ত্রাসীদের প্রতিহত করতে কোনও শর্ত থাকতে পারে না।

মন্তব্য (০)





image

‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

১

নিউজ ডেস্ক : গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ...

image

‘আর কোন স্ত্রী যেন স্বামী হারা না হন, প্রধানমন্ত্রী এ লক্...

২

নড়াইল প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভ...

image

‘বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে’

৩

নিউজ ডেস্কঃ বিএনপি যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চায়, ত...

image

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নে...

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে...

image

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলার নিন্দা ...

৫

নিউজ ডেস্কঃ ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনো স্থান...

  • company_logo