• লিড নিউজ
  • অর্থনীতি

বাজারে বৃষ্টির প্রভাব: ক্রেতা কম, সবজি-মাছের দাম চড়া

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বৈরি আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। অন্যান্য ছুটির দিনের তুলনায় ক্রেতার আনাগোনা কম। গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে মাছের বাজারে এসে অনেকটাই বেকায়দায় পড়েছেন ক্রেতারা। দাম বেশ চড়া। ৯শ' থেকে হাজার টাকার নিচে মিলছে না নদ-নদীর মাছ। বড় আকারের চাষের রুই-কাতলার  জন্যও গুণতে হবে সাড়ে চারশো থেকে ৫শ' টাকা। ইলিশের দেখা মিললেও পরিমাণে বেশ কম। দামও আকাশছোঁয়া। ৭শ' থেকে ৮শ' গ্রাম ওজনের ইলিশের জন্য পকেট থেকে বেরিয় যাবে দেড় হাজার টাকার বেশি।
‎
‎মাছের বাজারে দামের উত্তাপ থেকে রক্ষা পেতে যারা ঠাই নিচ্ছেন মুরগি দোকানে, সেখানেও স্বস্তি নেই। নতুন করে দাম না বাড়লেও চড়া দামের কোনো হেরফের নেই। কেজিতে ১০ টাকা বেড়ে লেয়ার জাতের মুরগি মিলছে ৩৭০ টাকা কেজিতে। সোনালি জাত ৩৩০ আর ব্রয়লার মুরগি জন্য দিতে হবে ১৮০ টাকা কেজি।
‎
‎প্রায় দু'মাস পর কমতে শুরু করেছে ডিমের দাম। লাল ডিম ডজনে ১০ টাকা কমে মিলছে ১৪০ টাকায়। যদিও পাড়া-মহল্লার দোকানে এখনো ১৪৫ থেকে ১৫০ ডজন হাঁকা হচ্ছে।
‎
‎খুব একটা বেচাকেনা নেই মাংসের দোকানে। যদিও অপরিবর্তিত আছে গরু আর খাসির মাংসের বাজার। এক কেজি গরুর মাংস মিলছে ৭৮০ টাকায়। আর খাসির মাংসের কেজি ১৩শ' টাকা।
‎
‎এছাড়া, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে যে স্বস্তি এসেছিল তা বেশিদিন স্থায়ী হলো না। গত কয়দিন বৃষ্টিতে ফলন ভালো হলেও বৈরি আবহাওয়া আর পরিবহন জটিলতায় সেই সবজি রাজধানীতে আনতে বেগ পোহাতে হচ্ছে বিক্রেতাদের। এ কারণে জেলা পর্যায়ে দাম কমলেও রাজধানীতে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকা বাড়তিতে।
‎
‎ক্রেতারা বলছেন, সবদিকে খরচ বাড়ায় তাদের ক্রয় ক্ষমতা কমে এসেছে, ছোট হচ্ছে বাজারের পরিমাণ।

মন্তব্য (০)





image

‎সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইত...

১

নিউজ ডেস্কঃ পরিবেশবান্ধব শিল্পায়নে নতুন ইতিহাস গড়েছে বাংলাদে...

image

ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলা...

২

নিউজ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম বাজারে শীর্ষ রপ্তান...

image

একলাফে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম

৩

নিউজ ডেস্কঃ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাং...

image

মধ্যপ্রাচ্যে হামলার জেরে বাড়ল তেলের দাম

৪

নিজস্ব ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে বেড়ে...

image

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ

৫

নিজস্ব ডেস্ক: কয়েক দশকের অভাবনীয় সাফল্যের পর অর্থনৈতিক সংকটে পড়েছে বাংলা...

  • company_logo