• সমগ্র বাংলা

শ্রীপুরে দিনদুপুরে মৎস্য খামারের কোটি টাকার মাটি লুটপাট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে কয়েক কোটি টাকার মৎস্য খামারের পাড়ের মাটি কেটে লুটপাট করেছে একটি শক্তিশালী চক্র। স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাদের  ছত্রছায়ায় মাটি লুটপাটের ঘটনা ঘটছে বলে জানিয়েছে স্থানীয়রা। এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিন্দা জানিয়েছে স্থানীয় ইউনিয়ন বিএনপি। পাড়ের মাটি লুটপাটের ফলে ঝুঁকিতে রয়েছে কোটি টাকার মৎস্য খামার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের রাথায় বিলের ৩৫ বিঘা জমি ভাড়া নিয়ে দীর্ঘবছর যাবৎ হুমাইরা ফিশারী নামে মৎস্য খামার করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগ নেতা মো. সোহেল রানা। বিশাল মৎস্য খামারের দক্ষিণ পাশে বিশাল পাড়। পাড় দিয়ে পাশের শত-শত বিঘার জমির ফসল বিশেষ করে ধান আনা নেওয়ার কাজ করে স্থানীয় কৃষকরা। হঠাৎ করে একটি চক্র মৎস্য খামারের পাড়ের মাটি কেটে লুটপাট করে নিয়ে যাচ্ছে। একটি এক্সাকাভেটর বেশ কয়েকটি ডাম্প ট্রাকে করে মাটি নিয়ে যাচ্ছে। দিনদুপুরে সমানতালে মাটি লুটপাটের কর্মযজ্ঞ চালাচ্ছে চক্রের সদস্যরা। 

খোঁজ নিয়ে জানাযায়, স্থানীয় ওয়ার্ড বিএনপির কয়েকজন নেতার ছত্রছায়ায় মাটি লুটপাটের কর্মযজ্ঞ চলছে। 

মৎস্য খামারের মাটি লুটপাটের তীর বিএনপির নেতাদের দিকে এমন খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতারা ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন শেষে নিন্দা জানিয়েছেন।

হুমাইরা মৎস্য খামারের দায়িত্বে থাকা ব্যবস্থাপক মো. রাসেল মিয়া বলেন, হঠাৎ করে স্থানীয় লোকজন মৎস্য খামারের পাড়ের মাটি কাটা শুরু করে। প্রথমে বাঁধা দিতে যায়। কিন্তু তাদের লোকজন আমাকে গাড় ধাক্কা দিয়ে বলে দ্রুত বাড়ি যা। তানা হলে পুলিশ ডেকে ধরিয়ে জেলে পাঠাবে। গত এক সপ্তাহ যাবৎ মাটি লুটপাট করছে। প্রশাসনকে জানালেও মাটি কাটা থামছে না। ইতিমধ্যে মৎস্য খামারের দক্ষিণ পাশের পাড় কাটা পায় শেষ। সামান্য পানির চাপ হলেই মৎস্য খামারের পাড় ধসে যাবে। কারা মাটি কেটে নিচ্ছে এমন প্রশ্নের জবাব তিনি বলেন তাদের নাম বললে আমাদের উপর অনেক অচ্যাচার হবে। 

কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন মন্ডল ও বর্তমান সদস্য সচিব শাহাবুদ্দিন বলেন, কয়েকদিন যাবৎ আমরা শুনছি বিএনপির লোকজন মাটি কেটে নিচ্ছে। এমন খবর পেয়ে আমরা সরেজমিনে এসেছি। এসে যেটা জানলাম, এখানে বিএনপির কোন সম্পৃক্ততা নেই। একটি চক্র এই কাজ করছে। এটি বন্ধ হওয়া উচিত। আমরা খোঁজ খবর নিয়ে প্রশাসনকে বিষয়টি অবহিত করবো।

এক্সাকাভেটর মালিক জহিরুল ইসলাম বলেন, স্থানীয় এখলাস আমাকে মাটি কাটার জন্য এখানে  আনছে। আমি মাটি কেটে পৌঁছে দেয়। একটি ঈদগাহ মাঠের মাটি দেওয়া হবে। 

তিনি আরো বলেন, আমরা প্রশাসনের অনুমতি নিয়ে মাটি কাটছি। তবে অনুমতির কাগজপত্র চাইলে কোন কাগজ দিতে পারেননি। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, মাটি কাটার খবর পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে আইনগত পদক্ষেপ নেয়া হবে। 

মন্তব্য (০)





  • company_logo