• জাতীয়

আইনজীবীর ওপর যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র-আইনমন্ত্রীর বিবৃতি দাবি জামায়াত এমপির

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক:  সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় সংসদে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

সংসদ সদস্য নাজিবুর রহমান অভিযোগ করেন, যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা গতকাল সোমবার (১৬ নভেম্বর) আইনজীবী জাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা করেছেন। তাকে গাড়ি থেকে জোর করে টেনেহিঁচড়ে বের করে একটি কক্ষে আটকে রাখা হয়। মারধরের একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাজিবুর রহমান বলেন, ওই আইনজীবী বারবার নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে পরিচয় দিলেও তাকে ছাড় দেওয়া হয়নি।

তিনি বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী উপস্থিত রয়েছেন। সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্যও সংসদে আছেন। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আশা করছিলাম। একইসঙ্গে আইনমন্ত্রীর কাছ থেকেও বিবৃতি প্রত্যাশা করছিলাম।

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, মবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। অথচ এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কোনও উদ্যোগ দেখা যায়নি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা এবং সংসদে তাদের বিবৃতি প্রত্যাশা করছি।

 

মন্তব্য (০)





image

ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় কৃষক দল নেতা ...

১

নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

image

আ.লীগ এখন টুঙ্গিপাড়া লিমিটেড; শক্তি দেখালে সরকারও জবাব দে...

২

নিউজ ডেস্কঃ সরকার এখনো ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে। তব...

image

২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০ হাজার কিলোমিটার খাল-নদী খননের উদ্য...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়...

image

টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আ...

৪

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আ...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্ট...

৫

News Desk: Twenty-five interns working at the Office of the Attorney General ...

  • company_logo