• জাতীয়

পল্লবীর শিশু হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি একটি রেকর্ড: অ্যাটর্নি জেনারেল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় নিম্ন থেকে উচ্চ আদালত—দুই পর্যায়েই দ্রুত বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। হাইকোর্টে মাত্র চার মাস ১০ দিনের মধ্যে ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের শুনানি শেষে রায় ঘোষণা করা হয়েছে।

বিচারিক কার্যক্রমের এই দ্রুততাকে একটি রেকর্ড হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টে দীর্ঘ দুই মাস অবকাশ ছিল। এছাড়া বাকি সময়েও আরও গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলার শুনানি হয়েছে। এর মধ্যেও পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলাটি দ্রুত শুনানি ও নিষ্পত্তি করা হয়েছে। নিম্ন আদালতে এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে রায় ঘোষণা এবং উচ্চ আদালতে চার মাস ১০ দিনের মধ্যে রায় দেওয়া—এটি একটি রেকর্ড।

মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করেন। আদালত প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন।

রায় ঘোষণার সময় আদালত বলেন, এ ধরনের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

যেভাবে এগিয়েছে বিচার

মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। একটি শিশুর এমন মর্মান্তিক পরিণতি নাড়িয়ে দেয় দেশবাসীকে। অভিযোগ ওঠে, ধর্ষণের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

পরে গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা জেল আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। গত সোমবার (১৬ নভেম্বর) এসব আবেদনের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট।

মন্তব্য (০)





image

এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত

১

‎নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অ...

image

বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বা...

২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ ...

image

যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

৩

‎নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর...

image

সংসদে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

‎নিউজ ডেস্ক:  ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত ...

image

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য স...

৫

‎নিউজ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস...

  • company_logo