• সমগ্র বাংলা

হ্যান্ডকাফসহ ছাত্রলীগ কর্মীর পালানোর দাবি, ভিডিও ভাইরাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের হ্যান্ডকাফ পরা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এরই মধ্যে সেই ছাত্রলীগ নেতার পালিয়ে যাওয়ার দাবি করা বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকা থেকে ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী আজহার মিয়া পুলিশের হাত থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে হ্যান্ডকাফ পরা অবস্থায় আজহার মিয়াকে বলতে শোনা যায়, ‘আজকে আওয়ামী লীগ করি বলে বিনা অপরাধে পুলিশ আমাকে বাসা থেকে ধরতে গিয়েছিল। আমি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে এসেছি।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে, পুলিশ তাকে আটক করতে গিয়েছিল কি না এবং কীভাবে তিনি হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এ ধরনের কোন ঘটনা ঘটেনি।’

মন্তব্য (০)





image

পাবনায় স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে ককটেলসদৃশ বস্তু জব্দ ক...

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যা...

image

রূপপুরের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে যুক্ত হতে পারে জাতীয় গ্রিডে

২

‎পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমা...

image

ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করে শখ পূরণ

৩

ঠাকুরগাঁও প্রতিনিধি : হাতে খুন্তি আর ব্যাগ নিয়ে ইঁদুরের বাসা...

image

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত, আহত ১

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইক...

image

নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার ন...

৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরুপপুর মোড় এলাক...

  • company_logo