• খেলাধুলা

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন তাকেই

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিটা গেল দিনই পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে শেষমেশ তা হয়নি। ৮ রানের অপেক্ষায় ছিলেন লিটন দাস।

সুযোগটা এসেছে আজ। যে দিনটা আবার লিটনের কাছে বিশেষ কিছু। এই দিনই যে তার কন্যা আনায়রার জন্মদিন! 

এই বিশেষ দিনেই তিন অঙ্কের মাইলফলক ছুঁলেন লিটন। সে রানটুকু পেতে তার সময় লাগল মোটে ২০ মিনিট। ৯৮ থেকে মার্কো ইয়ানসেনকে এক ছক্কা হাঁকিয়েছেন স্কয়ার লেগ দিয়ে। সেটা গিয়ে বাউন্ডারিতে আছড়ে পড়তেই টেস্টের অষ্টম সেঞ্চুরিটার দেখা পেয়ে যান তিনি। 

সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা কাগজ বের করে আনেন। যেখানে লেখা, 'শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরিটা তোমার জন্য।'

এর আগে দিনের শুরুটা তিনি করেছিলেন কন্যাকে ফেসবুকে উইশ করে। তিনি লিখেছিলেন, 'শুভ জন্মদিন, আমার রাজকন্যা! তোমার বিশেষ দিনে তোমার সাথে থাকতে পারলে ভালো হতো। তবে দূর থেকেও তুমিই আমার ভাবনার পুরোটা জুড়ে আছো, আমার আশির্বাদ তোমার সঙ্গে আছে। তুমি যেন সবসময় সুস্থ থাকো, সুখে থাকো, আর তোমার মনটা যেন সুন্দর থাকে। একজন চমৎকার মানুষ হয়ে বেড়ে ওঠো, আর এভাবেই আলো ছড়াতে থাকো, আমার ছোট্ট সোনা। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে, যা কথায় প্রকাশ করার মতো নয়।'

 

মন্তব্য (০)





image

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন তাকেই

১

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিটা গেল দিনই পেয়ে যাওয়ার সম্ভাবনা ছি...

image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

২

স্পোর্টস ডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ...

image

দিনের শেষ বলে আউট হৃদয়, ‘দুর্ভাগ্যজনক’ বললেন তামিম

৩

স্পোর্টস ডেস্ক : জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম...

image

আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের

৪

স্পোর্টস ডেস্ক : সিলেটের পর জোহানেসবার্গ, ৮ দিনের ব্যবধানে ২...

image

তামিম-হৃদয়ের ব্যাটে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড

৫

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ ক...

  • company_logo