• অর্থনীতি

চার দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি, সবচেয়ে বেশি ভারতের সঙ্গে: বাণিজ্যমন্ত্রী

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০২৪-২০২৫ অর্থ-বছরের আমদানি ও রপ্তানির তথ্যানুযায়ী সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১৫ নভেম্বর) বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এসব তথ্য জানান।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী প্রশ্ন রাখেন, সোনা মসজিদ স্থলবন্দরসহ দেশের প্রধান স্থলবন্দরগুলি দিয়ে ভারত ও প্রতিবেশী দেশসমূহের সঙ্গে দ্বিমুখী বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি শুল্ক বাধা অপসারণে মন্ত্রণালয়ের সাম্প্রতিক কোনো দ্বিপাক্ষিক উদ্যোগ রয়েছে কিনা?

জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভারত ও প্রতিবেশী দেশসমূহের সঙ্গে দ্বিমুখী বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি শুল্ক-বাধা অপসারণে বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অশুল্ক বাঁধা অপসারণ, পণ্যের মান ও পরীক্ষণ সনদের পারস্পরিক স্বীকৃতি, কাস্টমস সহযোগিতা বৃদ্ধি, সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ এবং উদ্ভূত সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে বাণিজ্য সচিব পর্যায়ের সভা ও যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম চলমান রয়েছে। গত ৮-৯ অক্টোবর ভারতের নয়াদিল্লীতে বাণিজ্য সম্পর্কিত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ডিসেম্বরে বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি ১৯৭২ সালে স্বাক্ষরিত হয় যা ভারতের বাজারে তামাক ও মদ জাতীয় ১৫টি পণ্য ছাড়া সব পণ্যের ওপর সংশোধন/পরিমার্জনের পর ২০১৫ সালে নবায়ন করা হয়। এসএএফটিএ ও এপিটিএএর সদস্য দেশ শুদ্ধমুক্ত-কোটামুক্ত প্রবেশ সুবিধা পাচ্ছে। ২০২৪-২০২৫ অর্থ-বছরের আমদানি ও রপ্তানির তথ্যানুযায়ী সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।

মন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, ভারতের সঙ্গে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ১ হাজার ৭৬৪ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে আমদানির পরিমাণ ৯ হাজার ৬২৪ দশমিক ১০ মিলিয়ন ডলার। এতে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য। দেশটিতে বাংলাদেশের রপ্তানি ৭৪ মিলিয়ন ডলার হলেও আমদানির পরিমাণ ৭৫৫ দশমিক ৩০ মিলিয়ন ডলার। ফলে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৬৮১ দশমিক ৩ মিলিয়ন ডলার।

অন্যদিকে, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের রপ্তানি ১১ দশমিক ৯ মিলিয়ন ডলার এবং আমদানি ২১ দশমিক ৮০ মিলিয়ন ডলার। এতে বাণিজ্য ঘাটতি ১০ দশমিক ৭১ মিলিয়ন ডলার। ভুটানের সঙ্গে রপ্তানি ১৪ দশমিক ৩৩ মিলিয়ন ডলার এবং আমদানি ৪৪ দশমিক ১০ মিলিয়ন ডলার। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি ২৯ দশমিক ৭৭ মিলিয়ন ডলার।

তবে কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। নেপালের সঙ্গে রপ্তানি ৩৫ দশমিক ৪০ মিলিয়ন ডলার এবং আমদানি ৫ দশমিক ৫০ মিলিয়ন ডলার। এতে বাণিজ্য উদ্বৃত্ত ২৯ দশমিক ৯০ মিলিয়ন ডলার। শ্রীলঙ্কার সঙ্গে রপ্তানি ৮২ দশমিক ৮৫ মিলিয়ন ডলার এবং আমদানি ৭৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার। দেশটির সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত ৬ দশমিক ২৫ মিলিয়ন ডলার। এছাড়া মালদ্বীপের সঙ্গে রপ্তানি ৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার এবং আমদানি ৩ দশমিক ৫০ মিলিয়ন ডলার। এতে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে ২ দশমিক ৮৫ মিলিয়ন ডলার।

 

মন্তব্য (০)





image

‎আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্...

image

আরও একটি গ্যাসকূপ, খনন শেষে মজুত পরীক্ষা শুরু

২

নিউজ ডেস্কঃ  ভোলায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্...

image

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরক...

৩

নিউজ ডেস্কঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন (এক লাখ ...

image

‎ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা পাবেন?

৪

নিউজ ডেস্কঃ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ ...

image

আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির...

৫

‎নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি থেকে সর...

  • company_logo