• জাতীয়

অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল বলেন, আপনারা দেশে কোনও ধরনের অপকর্ম করার চেষ্টা করবেন না। আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীসহ সারা দেশের আইনজীবীরা আপনাদের সব অপকর্ম বন্ধ করার জন্য সজাগ রয়েছি।

তিনি আরও বলেন, আমরা বিগত ১৭ বছর রাজপথে ছিলাম। আগামীতেও রাজপথে থাকবো। আমরা সব অপকর্ম কঠিন হাতে দমন করতে প্রস্তুত।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আইনজীবীদের উদ্দেশে বলেন, আপনারা সবাই সতর্ক থাকবেন। সারা দেশে আইনজীবী ফোরাম সতর্ক থাকবে এবং যারাই সন্ত্রাস ও নৈরাজ্য তথা আইনের বাইরে কাজ করবে, তাদের কঠিন হাতে দমন করা হবে।

বিক্ষোভ মিছিলের বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

১

নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানি...

image

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোর...

২

নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্...

image

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব: এরদোগান

৩

নিউজ ডেস্কঃ জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফা...

image

এবার গোপালগঞ্জের ডিসিকেও সরিয়ে নিল সরকার

৪

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহ...

image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ...

৫

‎নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ...

  • company_logo