• জাতীয়

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও ৫টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৫ নভেম্বর) সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকেরা।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকেরা সেখান থেকে সরে যান। এদিকে মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেডসহ মৌচাক ও কোনাবাড়ি এলাকার মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুরে প্রায় ২ হাজার ১০০টি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে বন্ধ ঘোষণা করা কারখানাগুলো ছাড়া অন্যান্য কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ক্রমাগত শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শ্রম আইন অনুযায়ী ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় সেগুলো খুলে দিতে পারে। কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য (০)





image

গাজীপুরে বিজিবি মোতায়েন

১

‎নিউজ ডেস্ক: গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ২৫ জন নির্বা...

image

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

২

নিউজ ডেস্কঃ  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

আওয়ামী লীগের হাতে সরকারের নেওয়া পদক্ষেপ ও গোপন তথ্য তুলে ...

৩

‎নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে সরকারের...

image

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা আব্দু...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম...

image

‎ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীতে নির্মিত এসপিএম, পাইপল...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কক্সবাজারের...

  • company_logo