ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: মুফতি আমির হামজার নারায়ণগঞ্জের বন্দর আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম ও রাজনৈতিক মহলে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা
নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে তীব্র মিশ্র প্রতিক্রিয়া এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। আগামী ১৬ নভেম্বর ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে তাকে প্রধান অতিথি করার খবরে স্থানীয় হেফাজত, চরমোনাই (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওলামা পরিষদ ও স্থানীয় বিএনপি নেতারা কড়া অবস্থান নিয়েছেন এবং যেকোনো মূল্যে তার আগমন প্রতিহতের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এই বিরোধিতার কথা জানানো হয়। বৈঠকে অংশ নেওয়া নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী ও ইসলামী আন্দোলন নেতা জহিরুল ইসলাম অভিযোগ করেন যে, মুফতি আমির হামজা একজন ‘বিতর্কিত বক্তা’ এবং তিনি অতীতে চরমোনাই পীর সাহেবকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এলাকার শান্তি ও পরিবেশ নষ্ট হতে পারে এমন কাউকে তারা এই অঞ্চলে মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দেন। এছাড়া পোস্টারে বিশিষ্ট ব্যক্তিদের অনুমতি না নিয়েই নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি সভাপতি মো. ফারুক ও হেফাজত নেতা হাফেজ কবির হোসাইন।
অন্যদিকে, আয়োজক কমিটির পক্ষে মাওলানা আবু আবদুল্লাহ দাবি করেছেন যে, পুলিশ-প্রশাসনের অনুমতি সাপেক্ষেই মাহফিলের আয়োজন করা হচ্ছে এবং ইসলামী আন্দোলনের স্থানীয় সভাপতির সঙ্গেও আলোচনা হয়েছে। যারা বিরোধিতা করছেন তারা রাজনৈতিক চাপের কারণে এমনটি করছেন বলে তার ধারণা। এদিকে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানূর রহমান জানিয়েছেন, মাহফিলের জন্য আবেদন করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।
নিউজ ডেস্কঃ রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার পুলিশ সুপা...
নিউজ ডেস্কঃ হ্যাকাররা ফ্রিজের তাপমাত্রা বদলে খাবার নষ্...
নিউজ ডেস্ক: আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্...
নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গ...
নিউজ ডেস্কঃ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সরক...

মন্তব্য (০)