• জাতীয়

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইসে’ (এএমআই) যোগ দিয়েছে বাংলাদেশ। এ উদ্যোগে ২৬তম দেশ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন ভেন্যুতে বাংলাদেশের পক্ষে এ উদ্যোগে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় এএমআই সেক্রেটারিয়েটের পরিচালক ড. প্যাম পিয়ারসন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ঝুঁকি হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ এ উদ্যোগে অংশ নিয়েছে।

তিনি বলেন, হিমবাহের বরফ গলন রোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমবাহ ও বরফস্তরের দ্রুত পরিবর্তন জলবায়ু ব্যবস্থার ভারসাম্য, পানিসম্পদের প্রাপ্যতা, জীববৈচিত্র্য ও পরিবেশগত নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় উপকূলীয় ও নিম্নভূমির দেশগুলো ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ছে।

বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এ পরিস্থিতি বিশেষ উদ্বেগের। এএমআই উদ্যোগে যোগদানের মাধ্যমে হিমবাহের বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক এবং এর বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর প্রচেষ্টায় যুক্ত হলো বাংলাদেশ।

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় দীর্ঘদিন ধরে তুলে ধরে আসছে বাংলাদেশ। নতুন এ উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু সুরক্ষার প্রচেষ্টায় বাংলাদেশের সম্পৃক্ততা আরও বিস্তৃত হলো।

মন্তব্য (০)





image

‎বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যা...

১

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...

image

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লা...

২

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...

image

কপ-৩১ (COP31) সম্মেলনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে ঢ...

৩

নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

image

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

৪

নিউজ ডেস্কঃ  সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উ...

image

অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

৫

নিউজ ডেস্কঃ অন্য দেশ বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না ...

  • company_logo