• রাজনীতি

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যের পৌঁছেছেন। বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনে বিমানবন্দরে পৌঁছান তিনি। 

বিমানবন্দরে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স যুক্তরাজ্য শাখা নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানান। 

এর আগে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায় ঢাকা হযরত শাহজালাল রহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে উদ্দেশে যাত্রা করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

সফরে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠকের পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।

সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন এবং ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে আলোচনা করবেন।

এছাড়া আগামী ১৬ নভেম্বর (সোমবার) ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মো. নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত...

১

নিউজ ডেস্কঃ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগর...

image

ভুল বুঝতে পেরেছে জামায়াত, নতুন কৌশলে দলটি

২

‎নিউজ ডেস্ক:  দেশের রাজনীতিতে গ্রহণযোগ্যতা বাড়াতে এবং দীর্ঘ সাড়ে আ...

image

ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী

৩

‎নিউজ ডেস্ক:  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উ...

image

আগুন শর্টসার্কিট থেকে নয়, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারী...

৪

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও স...

image

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেয়া হবে না...

৫

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলা...

  • company_logo