• লিড নিউজ
  • জাতীয়

‎শেখ হাসিনাকে ফেরাতে সরকারের সঙ্গে সমন্বয় করছে দুদক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎আজ (সোমবার, ৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
‎
‎তিনি জানান, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে দুদক।
‎
‎পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৬০ কাঠার প্লট গ্রহণের অভিযোগে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় বিচারিক আদালত শেখ হাসিনাকে মোট ৩৬ বছরের কারাদণ্ড দেন।
‎
‎সম্প্রতি দেশে ফিরতে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে দুদক জানিয়েছে, তাকে দেশে ফিরতে হলে আসামি হিসেবে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
‎
‎এদিকে, এদিন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দম্পতি অসীম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক।
‎
‎অন্যদিকে, ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউনিপে টু ইউ-এর পরিচালক এম এ তাহেরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি।

মন্তব্য (০)





image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

image

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

৫

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

  • company_logo