• জাতীয়

বন্দি বিনিমিয় চুক্তি মাধ্যমে শেখ হাসিনার প্রত্যার্পণ চায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা জানা নেই। বন্দি বিনিমিয় চুক্তি মাধ্যমে তার প্রত্যার্পণ চায় বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার পাসপোর্ট এবং এনআইডির আবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি শুনেছি পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে। পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদনের সত্যতা যাচাই করে আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে।

বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে পতিত শক্তি অস্থিরতা সৃষ্টি করতে মাঝেমধ্যে কিছু স্থাপনা ও বাসে আক্রমণ করছে তাদের কঠোরভাবে দমন করা হবে।

ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর এই প্রথম দেশে ফেরার জন্য আবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী।

মন্তব্য (০)





image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

image

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

৫

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

  • company_logo