• লিড নিউজ
  • জাতীয়

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) দুই সপ্তাহের এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবসহ বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪ উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তান গেছেন। রোববার দেশটির উদ্দেশে রওয়ানা হন তারা। হাইকমিশনার ইমরান হায়দার প্রতিনিধিদলকে বিদায় জানাতে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ঢাকার পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন হাইকমিশনার। অংশগ্রহণকারীদের উদ্দেশে ভাষণকালে তিনি প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাদার সহযোগিতা এবং জনগণের মধ্যে বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে এই কর্মসূচিকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে বর্ণনা করেন।

তিনি ঘনিষ্ঠ সম্পর্ক বৃদ্ধি এবং জনপ্রশাসনে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তান ও বাংলাদেশের নেতাদের দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি দুদেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের ওপর জোর দেন এবং শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, মিডিয়া, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল গভর্নেন্সের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনার ওপর জোর দেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দার ২০২৫ সালের আগস্টে ঢাকা সফরের সময় ঘোষিত পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের কথা উল্লেখ করে হাইকমিশনার উল্লেখ করেন, ২০২৬ সালে ১৭০ বাংলাদেশি শিক্ষার্থী শীর্ষস্থানীয় পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে যোগদান করেছেন, আরও ২০ জন শিগগিরই যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও স্মরণ করেন, ১২ সিনিয়র বাংলাদেশি সিভিল সার্ভেন্টের প্রথম ব্যাচ এই বছরের শুরুতে এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমান প্রতিনিধিদলটি এই উদ্যোগে অংশ নেওয়া দ্বিতীয় ব্যাচ, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক সহযোগিতাকে প্রতিফলিত করে।

মন্তব্য (০)





image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

image

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

৫

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

  • company_logo