ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রবিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার (৯ ন...
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন স...
নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণ...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম...
নিজস্ব প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের...

মন্তব্য (০)