• আন্তর্জাতিক

চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

 নিউজ ডেস্ক : ভারতের বর্তমানে বাংলাদেশের অংশ চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে। তার অভিযোগ, দেশভাগের সময় সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এসব ভূখণ্ড পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার হারানোর কারণেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন সীমিত হয়েছে বলেও তিনি দাবি করেন।

শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিতর্কিত মন্তব্য করেন ঝাড়খন্ডের গোড্ডা আসনের এই লোকসভা সদস্য।

ত্রিপুরার ভারতভুক্তির প্রসঙ্গ তুলে দুবে দেশভাগের সময় নেওয়া সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, সাবেক এ দেশীয় রাজ্যের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত অঞ্চলগুলো রাজপরিবারের সঙ্গে আলোচনা না করেই পাকিস্তানকে দেওয়া হয়।

দেশীয় রাজাদের স্বাক্ষরিত অন্তর্ভুক্তি চুক্তির কথা উল্লেখ করে দুবে বলেন, ১৯৪৮ থেকে ১৯৪৯ সালের মধ্যে ত্রিপুরা ভারতের অংশ হয়। তবে তার অভিযোগ, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম, যেগুলো তার দাবি অনুযায়ী ওই রাজ্যের সঙ্গে যুক্ত ছিল, পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়। সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কীসের ভিত্তিতে এসব ভূখণ্ড দিয়ে দিলেন? র‍্যাডক্লিফ লাইন, নাকি ম্যাকমোহন লাইনের ভিত্তিতে?

মহারাজা বীর বিক্রম দেবের ১৫ মে মৃত্যুর প্রসঙ্গ তুলে দুবে অভিযোগ করেন, রাজ্যের কিছু অংশ হস্তান্তরের আগে মহারানি কাঞ্চন প্রভাকে জানানো হয়নি। তিনি বলেন, রাজা ও পুরো রাজপরিবার ভারতের সঙ্গেই ছিল। তবু আপনারা মহারানি কাঞ্চন প্রভাকে অন্ধকারে রেখেছেন।

এই বিজেপি সাংসদ আরও যুক্তি দেন, পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের বিষয়টি শুধু কাশ্মীরে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তার দাবি, ত্রিপুরার সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত কিছু অঞ্চল এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে। তিনি বলেন, তাই শুধু কাশ্মীরই পাকিস্তানের দখলে নয়। আমাদের কিছু ভূখণ্ড এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে।

চট্টগ্রাম বন্দর হারানোকে উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত চ্যালেঞ্জের সঙ্গেও যুক্ত করেন তিনি। তার যুক্তি, বন্দরে ভারতের প্রবেশাধিকার না থাকায় অঞ্চলটির উন্নয়ন ও যোগাযোগ ব্যাহত হয়েছে। তার দাবি, চট্টগ্রামে প্রবেশাধিকার পেলে উত্তর-পূর্বাঞ্চল নিজের সম্পদ আরও ভালোভাবে কাজে লাগাতে পারত এবং বাণিজ্যের সুযোগ বাড়ত।

ভূখণ্ড পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে দুবে বলেন, চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট, যেগুলো আপনারা পাকিস্তানকে উপহার হিসেবে দিয়েছিলেন, সেগুলো ফিরিয়ে নেওয়ার সময় এখন এসেছে। তিনি আরও বলেন, এসব ভূখণ্ড ফিরে এলেই কেবল ভারতের সার্বিক উন্নয়ন সম্ভব হবে।

মন্তব্য (০)





image

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নার...

১

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের উত্তর প্রদেশের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে...

image

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন...

২

আন্তর্জাতিক ডেস্ক  : কানাডাভিত্তিক আটটি মানি সার্ভিস প্রতিষ্ঠানের ওপর নি...

image

পুতিনকে পাঠানো গোপন চিঠিতে এস-৪০০ চেয়েছেন মোজতবা খামেনি: ...

৩

নিউজ ডেস্ক : ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবর...

image

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার...

৪

নিউজ ডেস্ক :  ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্...

image

ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

৫

আন্তর্জাতিক ডেস্ক:  ইয়েমেনের একটি বাজারে ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হ...

  • company_logo