• লিড নিউজ
  • জাতীয়

‎বৈদেশিক কর্মসংস্থানে ১ লাখ আনসার-ভিডিপি সদস্যকে দক্ষ করার উদ্যোগ সরকারের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রাথমিকভাবে এক লাখ আনসার-ভিডিপি সদস্যকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
‎
‎বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থসামাজিক জীবনমান উন্নয়নে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সম্প্রসারণ, আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা এবং নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগ সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‎
‎গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমিসহ দেশব্যপী বিভিন্ন জেলার বিদ্যমান অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ইতোমধ্যেই সদস্যদের জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
‎
‎এসব প্রশিক্ষণের আওতায় ৬জি ওয়েল্ডিং, নির্মাণ ও ড্রাইভিং, গার্মেন্টস, হসপিটালিটি, শেফ ট্রেনিং, সৌরবিদ্যুৎ ও সবুজ জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও জাপানি ভাষা শিক্ষার মতো চাহিদাসম্পন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশীয় শিল্প ও সেবা খাতের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
‎
‎ইতোমধ্যেই সিঙ্গাপুর, মালদ্বীপ ও মরক্কোসহ চারটি দেশের প্রতিনিধিদল একাডেমির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন।
‎
‎এ প্রসঙ্গে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর বেতন কাঠামো, কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনার মান যাচাই করে শুধুমাত্র দক্ষতায় প্রশিক্ষিত সদস্যদের কর্মসংস্থানের জন্য পাঠানো হবে।
‎
‎তিনি আরও বলেন, বাহিনীর ৬০ লাখেরও বেশি সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।  সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎সাজ্জাদ মাহমুদ বলেন, জাপানের শীর্ষস্থানীয় কর্মসংস্থান প্রতিষ্ঠানসহ একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে কর্মসংস্থানের সম্ভাবনাকে কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত করা হচ্ছে।
‎
‎বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে জানানো হয়েছে, সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টকে রিক্রুটিং লাইসেন্স অনুমোদিত হওয়ায় ইতোমধ্যেই প্রশিক্ষিত বাহিনীর নারী ও পুরুষ দক্ষ সদস্যদের প্রথম ধাপে বিদেশ প্রেরণের কার্যক্রম শুরু হয়েছে।
‎
‎তারা জানিয়েছে, আন্তর্জাতিক শ্রমবাজারে গ্রহণযোগ্যতা অর্জনে দক্ষতা ও পেশাগত মান নিশ্চিত করা অপরিহার্য। এছাড়াও প্রশিক্ষণার্থী লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষমতা বৃদ্ধির জন্য  বিএমইটির ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও আনসার-ভিডিপির দেশব্যাপী তৃণমূল নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করার সমঝোতা চুক্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‎
‎নব উদ্বোধিত ডিজিটাল ডেটাবেজ বিএমইটির সঙ্গে সংযুক্ত করে প্রশিক্ষণার্থী ও কর্মপ্রত্যাশীদের তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও যাচাইকরন নিশ্চিত করা হবে। পাশাপাশি নিজস্ব কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে কর্মরত সদস্যদের সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তা সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‎
‎এছাড়াও বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির অনুকূলে আনুষ্ঠানিকভাবে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে কর্মসংস্থান সংক্রান্ত চুক্তি ও অংশীদারিত্ব প্রতিষ্ঠার আলোচনা চলমান রয়েছে। নিজস্ব বায়োমেট্রিক ও ডিজিটাল ডেটাবেজ ব্যবস্থার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিরাপদ, স্বচ্ছ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
‎
‎আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে আরও জানানো হয়েছে, বাহিনীর এ উদ্যোগের লক্ষ্য কেবল বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, আত্মনির্ভর ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তোলা। এর ফলে সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশীয় শিল্প ও সেবা খাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ সম্প্রসারিত হবে।
‎
‎জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও কল্যাণে বহুমাত্রিক ভূমিকা পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করতে কাজ করছে।

মন্তব্য (০)





image

‎দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার: প্র...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশের প্...

image

গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানম...

২

নিউজ ডেস্কঃ গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন ...

image

পাকিস্তানে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩

নিউজ ডেস্কঃ  যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়...

image

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ  গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়া...

image

‎নারীর ক্ষমতায়নে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে:...

৫

নিউজ ডেস্কঃ নারীর ক্ষমতায়ন করতে হলে উদ্যোক্তাদেরকে সর্বোচ্চ ...

  • company_logo