• জাতীয়

প্রবাসীদের পরিচয় ও মর্যাদা সুরক্ষায় চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিদেশে কর্মরত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করা ও তাদের মর্যাদা সুরক্ষায় ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। কার্ডটি চালু হলে প্রবাসীরা সহজে বিভিন্ন সরকারি সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

দেশের শ্রম পরিস্থিতির কারণে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে না পারলেও অনলাইনে যুক্ত হয়ে সম্মাননাপ্রাপ্ত সিআইপি ও অতিথিদের শুভেচ্ছা জানান মন্ত্রী। দেশের অর্থনীতিতে প্রবাসী উদ্যোক্তাদের অবদান এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে তাদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। পরিবার থেকে দূরে থেকে বিদেশে তাদের কঠোর পরিশ্রমের ফলে পাঠানো রেমিট্যান্সে লাখ লাখ পরিবার উপকৃত হচ্ছে। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিও শক্তিশালী হচ্ছে। তবে তাদের অবদান শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; বিদেশে ব্যবসা পরিচালনা, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমেও তারা দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছেন।

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আবাসন নির্মাণের পাশাপাশি শিল্প, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগে এগিয়ে আসতে হবে। এসব খাতে বিনিয়োগ বাড়লে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়ানো, বিভিন্ন দেশে শ্রমিকের চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রপতি, সরকারপ্রধান ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, কোনো কর্মকাণ্ডের কারণে যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনের প্রশংসা করে তিনি প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রিপরিষদ সদস্য ড. মোহাম্মেদ সাঈদ আল কিন্দি এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

মন্তব্য (০)





image

বাংলাদেশ মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরে আগ্রহী

১

নিউজ ডেস্কঃ মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস...

image

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ যাচ্ছে গ্রামের ব...

২

নিউজ ডেস্কঃ  কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে...

image

বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা

৩

নিউজ ডেস্কঃ বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্রীয় গুরুত্...

image

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডে...

৪

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির...

image

পোশাকশিল্পের প্রতিষ্ঠাতা শ’হী’দ জিয়াউর রহমান : তথ্য প্রতি...

৫

নিউজ ডেস্কঃ  দেশের তৈরি পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্...

  • company_logo