• লিড নিউজ
  • জাতীয়

‎অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ যাতায়াত সহজ করতে কার্যকর অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে, সমন্বয় জোরদার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
‎
‎আজ (বুধবার, ৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনায় কৌশলগত কাঠামো’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
‎
‎সভায় মন্ত্রী জানান, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনার নানা বিষয়ে আইওএম দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
‎
‎অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে ঢাকায় সরকারের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের নিয়ে কৌশলগত আলোচনা করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম।
‎
‎বৈঠকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

মন্তব্য (০)





image

‎শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্...

১

নিজস্ব প্রতিবেদকঃ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে স...

image

‎৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি

২

‎নিউজ ডেস্কঃ আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি...

image

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি প...

image

এলডিসি উত্তরণের পরও কমনওয়েলথ বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার...

৪

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের ...

image

‎রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ‎

৫

‎নিউজ ডেস্ক: বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির ক...

  • company_logo