• আন্তর্জাতিক

ভারতীয় রণতরিতে রাফাল এমের পরীক্ষামূলক যাত্রা শুরু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফরাসি রাফাল এম যুদ্ধবিমান প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্তে অবতরণ করেছে ২০২৬ সালের ২৯ অক্টোবর। প্রথম প্রচেষ্টাতেই সফলভাবে অবতরণ করে বিমানটি। এর মধ্য দিয়ে ভারতীয় নৌবাহিনীতে যুদ্ধবিমানটির কার্যক্রম শুরুর পথে প্রথম ধাপ সম্পন্ন হলো।

২০২৫ সালের এপ্রিলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নৌবাহিনীর জন্য ২৬টি দাসো রাফাল যুদ্ধবিমান কিনতে ৭৫০ কোটি নয়, ৭৫০ কোটি ডলার (৭.৫ বিলিয়ন ডলার) মূল্যের চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় রয়েছে ২২টি রাফাল এম যুদ্ধবিমান এবং চারটি রাফাল ডিএইচ প্রশিক্ষণ বিমান। দুই আসনের চারটি প্রশিক্ষণ বিমান বিমানবাহী রণতরি থেকে পরিচালনার উপযোগী নয়, কারণ রাফালের মেরিন সংস্করণে দুই আসনের প্রশিক্ষণ বিমান নেই। ২০২৯ সালে বিমান সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। ভারত-নির্দিষ্ট পরিবর্তনসহ একটি রাফাল এম যুদ্ধবিমান ২০২৬ সালে পরীক্ষার জন্য প্রস্তুত করার কথা ছিল।

অক্টোবরের মাঝামাঝি গোয়ার আইএনএস হংসের কাছে একটি রাফাল যুদ্ধবিমান উড়তে দেখা যায়। সেখানে ভারতের উপকূলভিত্তিক পরীক্ষাকেন্দ্র (এসবিটিএফ) রয়েছে, যেখানে বিমানবাহী রণতরিতে ব্যবহারের জন্য তৈরি বিমান পরীক্ষা করা হয়। এসবিটিএফে পরীক্ষা শেষে ভারতের নিজস্ব বিমানবাহী রণতরি বিক্রান্তে বিমানটির পরিচালনাগত পরীক্ষা চালানো হয়। পরীক্ষাধীন বিমানটি ফরাসি নৌবাহিনী মেরিন ন্যাশনালের বহর থেকে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নেভাল নিউজের তথ্য অনুযায়ী, রাফাল এম যুদ্ধবিমানের ডানার প্রান্তে খুলে ফেলা যায় এমন ক্ষেপণাস্ত্র বহনকারী রেল থাকবে। বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল, কারণ রাফাল এম-এর ত্রিভুজাকৃতির ডানা ভাঁজ করা যায় না এবং এর ডানার বিস্তার আইএনএস বিক্রান্তের বিমান ওঠানামার লিফটগুলোর মাপের চেয়ে বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, লিফটগুলোতে কিছু ছোটখাটো পরিবর্তন প্রয়োজন এবং যুদ্ধবিমানগুলো পরিচালনার উপযোগী করতে বিশেষায়িত কিছু ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। রাফাল এম পরিচালনার জন্য আইএনএস বিক্রমাদিত্যেও একই ধরনের পরিবর্তন আনতে হবে।

টুইন ইঞ্জিন ডেক বেসড ফাইটার (টিইডিবিএফ) তৈরির প্রস্তাবে অগ্রগতি না হওয়ায় ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনী আরও রাফাল মেরিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিতে পারে। আইএনএস বিক্রান্ত ও বিক্রমাদিত্যে ব্যবহারের জন্য নৌবাহিনীর যুদ্ধবিমানের চাহিদা প্রথমে ৫৭টি নির্ধারণ করা হয়েছিল, পরে তা কমিয়ে ২৬টিতে আনা হয়। বর্তমানে দুই রণতরিতে ব্যবহৃত মিগ-২৯কে/কেইউবি যুদ্ধবিমানের পরিপূরক হিসেবে ব্যবহার এবং সেগুলোর স্থলাভিষিক্ত হওয়ার জন্য রাফাল এম ও বোয়িং এফ/এ-১৮ সুপার হর্নেট প্রতিযোগিতায় ছিল। ২০২২ সালে এসবিটিএফে দুই যুদ্ধবিমানের ব্যাপক পরীক্ষা চালানোর পর রাফাল এম-কে বেছে নেওয়া হয়।

রাফাল এম নির্বাচন করার ফলে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) বহরে থাকা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হবে। ভারতীয় বিমানবাহিনী আরও ১১৪টি রাফাল কেনার আদেশ দেবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে ৯০টি ভারতে তৈরি হবে। ভবিষ্যতে অতিরিক্ত রাফাল এম কেনা হলে সেগুলোও ভারতে তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাফাল এম কেনার চুক্তিতে ভারতে দেশীয় অস্ত্র সংযোজনের জন্য প্রযুক্তি হস্তান্তরের শর্তও রয়েছে। দাসো ভারতে একটি যুদ্ধবিমানের কাঠামোর মূল অংশ (ফিউজলাজ) তৈরির কারখানা স্থাপনে সম্মত হয়েছে। টাটা অ্যাডভান্সড সিস্টেমসের মাধ্যমে কারখানাটি গড়ে তোলা হচ্ছে। ২০২৮ অর্থবছর থেকে সেখানে প্রতি মাসে দুটি ফিউজলাজ তৈরির সক্ষমতা থাকবে। কারখানাটি বৈশ্বিক চাহিদাও পূরণ করবে।

বিমান কাঠামোর রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কারের (এমআরও) জন্য দাসো এবং এম৮৮ ইঞ্জিনের সহায়তার জন্য সাফরান পৃথক সুবিধা স্থাপন করছে। ফলে রাফাল এম চুক্তির মাধ্যমে ভারত রাফাল যুদ্ধবিমানের বৈশ্বিক সরবরাহব্যবস্থার অংশ হয়ে উঠেছে।

টিইডিবিএফ এবং এলসিএ (নেভি) উভয়ই ২০২৫ সালের প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি ও সক্ষমতা রূপরেখা (টিপিসিআর) নামের পরিকল্পনা নথিতে অন্তর্ভুক্ত ছিল। এর আগে নেভাল নিউজ জানিয়েছিল, বিমানবাহী রণতরিতে ব্যবহৃত যুদ্ধবিমানের প্রশিক্ষণ বিমান হিসেবে উপযোগী হওয়ায় নৌবাহিনীর ভেতরের কয়েকটি অংশসহ অনেকেই এলসিএ (নেভি) অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে এলসিএ নেভির প্রোটোটাইপ বিমান দুই বিমানবাহী রণতরিতেই একাধিক পরীক্ষা চালিয়েছে।

 

মন্তব্য (০)





image

কপাল পুড়ছে নেতানিয়াহুর!

১

নিউজ ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের ...

image

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকায় পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলা...

২

নিউজ ডেস্ক :  পুলওয়ামায় সন্ত্রাসী হামলা এবং এর পরবর্তী ...

image

নির্বাচনের ফল মেনে নেওয়ার নিশ্চয়তা দেননি ট্রাম্প

৩

 নিউজ ডেস্ক : মার্কিন মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন...

image

হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে মাইন বিস্ফোরণ-আগুন

৪

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার করে প্রবে...

image

মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের

৫

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প...

  • company_logo