ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপসহ নিজেদের বিভিন্ন প্রতিযোগিতার স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। তবে প্রস্তাবটি উত্থাপনের কয়েক দিনের মধ্যেই তা বাতিল হয়ে যায়। এবার সেই বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর গুরুত্বপূর্ণ নথিপত্র কাউন্সিল সদস্যদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
গত মাসে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ফিফাকে ২ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। এর মধ্যে বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রস্তাবের বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানায় তারা। উয়েফার চাপের মুখে এবার নিজেদের অবস্থান কিছুটা পরিবর্তন করেছে ফিফা।
ওই সূত্রের বরাতে জানা গেছে, ফিফার সেক্রেটারি জেনারেল মাত্তিয়াস গ্রাফস্ট্রম সোমবার কাউন্সিল সদস্যদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে জানানো হয়েছে, যেসব সদস্য প্রস্তাব-সংশ্লিষ্ট নথিপত্র দেখতে আগ্রহী, তাদের নিবন্ধন করতে হবে। তবে নথিগুলো সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে গিয়ে নির্ধারিত শর্ত মেনেই পর্যালোচনা করতে হবে।
বিবিসি স্পোর্টের হাতে আসা চিঠিতে গ্রাফস্ট্রম উল্লেখ করেছেন, গোপনীয়তা রক্ষার স্বার্থে নথিগুলো ‘কঠোর পর্যালোচনার নিয়মের অধীনে’ দেখার সুযোগ দেওয়া হবে। এ জন্য আগ্রহী কাউন্সিল সদস্যদের আগামী দুই সপ্তাহের মধ্যে নিজেদের নাম নিবন্ধন করতে বলা হয়েছে। তবে ঠিক কোন কোন নথি তাদের সামনে উপস্থাপন করা হবে, তা এখনো পরিষ্কার নয়।
এর আগে ফিফা কাউন্সিলের এক বৈঠকে বাতিল হয়ে যাওয়া শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন ইনফান্তিনো। তবে কীভাবে এবং কার উদ্যোগে প্রস্তাবটি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেননি তিনি। বরং এ নিয়ে সদস্যদের প্রশ্ন লিখিতভাবে জমা দেওয়ার অনুরোধ করেছিলেন ফিফা সভাপতি।
নতুন সিদ্ধান্তের ফলে বিতর্কিত প্রস্তাবটির পেছনের প্রক্রিয়া সম্পর্কে ফিফা কাউন্সিল সদস্যরা কিছুটা স্পষ্ট ধারণা পেতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে নথি পর্যালোচনার সুযোগ দেওয়া হলেও সেগুলোর পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হবে কি না, তা এখনো অনিশ্চিত।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলে দেশে ফিরেই আর্থিক পুরস্কার পে...
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ 'এ' দ...
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম দাবিদার বার্সে...
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার জার্সিতে গ্লেন ম্যাক্সওয়েলের পথচলা শেষ। ইংল্য...
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের নাম ন...

মন্তব্য (০)