• রাজনীতি

মিরপুরে আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের শোডাউন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ   ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা। টানা চতুর্থ দিনের মতো আজও আন্দোলন করছে তারা। এসব ঘটনায় আন্দোলনকারীদের ঠেকাতে লাঠি হাতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিরপুর এলাকায় মিছিল করতে দেখা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিরপুর ১১ নম্বর এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল করে যুবদলের নেতাকর্মীরা। পরে দুপুর ১টা ১৬ মিনিটের দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।

টানা কয়েকদিন ধরে চলা আন্দোলনে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

এরই মধ্যে শুধু রাজধানীর মিরপুরে টানা ৩ দিনের বিক্ষোভ, অগ্নিসংযোগ, পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। আর এতে আসামি করা হয়েছে কয়েক হাজার জনকে।

মন্তব্য (০)





  • company_logo