ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে আবারও আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় পৃথক দুটি অভিযানে ৪ কোটি ৯১ লাখ টাকা বাজারমূল্যের ৬টি স্বর্ণের ডিম আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহভাজন যাত্রী মোহাম্মদ মিনহাজকে ফ্লাইট থেকে নামানো হয়। পরে তার সহযোগিতায় ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।
এ ছাড়া বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দারা। এগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণের ডিমগুলো ইতঃপূর্বে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
দুটি অভিযানে মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের ডিম আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর স্বর্ণের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং সম্ভাব্য চোরাচালান চক্রের বিষয়ে তদন্ত করছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...
নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...
নিউজ ডেস্ক : জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

মন্তব্য (০)