• জাতীয়

মজুরি বোর্ড গঠনের পর কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার শ্রমিকরা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ   ন্যূনতম মজুরি ও ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের পর সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাজে ফিরতে শুরু করেছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। শিল্পাঞ্চলের অন্যান্য কারখানাতেও শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন।

শ্রমিক সংগঠনের নেতারা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করে আসছেন তারা। সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তবে তাদের প্রত্যাশা, গঠিত বোর্ড আগামী দুই মাসের মধ্যে কার্যক্রম শেষ করে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেবে।

সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের নাম ব্ল্যাকলিস্টে না রাখার দাবি জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য দাবিও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

এখন পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।

মন্তব্য (০)





image

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারা...

১

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের মাস্টার প্রকল্প পদ্মা ব্যারাজ জা...

image

প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে

২

নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান, টহল...

image

কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

৩

নিউজ ডেস্কঃ কৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌ...

image

শৃঙ্খলায় ফিরছে অটোরিকশা, নীতিমালার আওতায় নিবন্ধন করবে সব ...

৪

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্য...

image

মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে দিশা-দীপকে

৫

নিউজ ডেস্কঃ  বিমান বাহিনীর বরখাস্ত ও ফ্লাইট লেফটেন...

  • company_logo