ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র এবং খুনিদের সঙ্গে যোগসাজসের সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...
নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...
নিউজ ডেস্ক : জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

মন্তব্য (০)