• লিড নিউজ
  • জাতীয়

লালন শাহ বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন: ভারতীয় হাইকমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফকির লালন শাহকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বের সেতুবন্ধন বলে অভিহিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, মানবসমাজের পথনির্দেশক লালন শাহের কালজয়ী দর্শন অসাম্প্রদায়িকতার প্রতীক।
‎
‎শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ‘লালন সন্ধ্যা'য় এ কথা বলেন তিনি।
‎
‎ভারতীয় হাইকমিশনার বলেন, 'সমুদ্রে দিক হারানো জাহাজ যেমন আলোকবর্তিকার আশ্রয় নেয়, ঠিক তেমনি মানবজাতির জন্য লালনের দর্শন।'
‎
‎তিনি বলেন, 'লালন শাহের জীবন উদযাপনের পাশাপাশি তার ভাবনা চিন্তা কী করে নিজেদের করে নেওয়া যায় তা নিয়ে ভাবতে হবে।'
‎
‎অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী শফি মণ্ডল, প্রখ্যাত বাঁশিবাদক গাজী আবদুল হাকিম, নাসরিন আখতার বিউটি, অচিন পাখি কালচারাল একাডেমি এবং নিগার সুলতানা সুমির নেতৃত্বাধীন ‘লালন’ ব্যান্ড।

মন্তব্য (০)





image

‎সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

১

‎নিউজ ডেস্কঃ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী জ...

image

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে:...

২

নিউজ ডেস্কঃ  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন...

image

‎সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য...

৩

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই...

image

‎লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রম...

৪

নিউজ ডেস্কঃ লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জান...

image

ফটোসেশন আর লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন

৫

নিউজ ডেস্ক : বিলাসবহুল লং ড্রাইভ ও ফটোসেশনের রাজনীতি বাদ দিয়...

  • company_logo