ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় পরিচয় রক্ষায় দেশবাসীকে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানীদের এমন সক্ষমতা অর্জন করতে হবে, যাতে কোনো শক্তি দেশটির ভূখণ্ড কিংবা জাতীয় পরিচয়ের দিকে লোভী দৃষ্টি দেওয়ার সাহস না পায়। শহীদ কিশোরদের আত্মত্যাগ ও অপূর্ণ স্বপ্নের কথা স্মরণ করে তিনি এ আহ্বান জানান।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের কিশোর শহীদ মোহাম্মদ হোসেইন ফাহমিদেহর সাহসিকতার কথা স্মরণ করেন।
একই সঙ্গে মিনাব, লামের্দসহ ইরানের বিভিন্ন অঞ্চলের শহীদ কিশোরদের আত্মত্যাগ এবং তাদের অপূর্ণ স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি।
পেজেশকিয়ান বলেন, এসব সন্তানের নাম ও স্মৃতি ইরানীদের হৃদয়ে গভীরভাবে গেঁথে রয়েছে। তাদের আত্মত্যাগ এখন জাতির সম্মিলিত ঐতিহাসিক স্মৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, শহীদদের স্মৃতি আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয়, ইরানীদের এমন শক্তিশালী হতে হবে, যাতে কেউ দেশের ভূখণ্ড কিংবা জাতীয় পরিচয়ের ওপর লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস না পায়।
পেজেশকিয়ানের এই বক্তব্যে ইরানের জাতীয় ঐক্য, আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নটি বিশেষ গুরুত্ব পেয়েছে।
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট...
নিউজ ডেস্ক : নেপালে প্রাণঘাতী সাম্প্রদায়িক সহিংসতার পর যে পা...
নিউজ ডেস্ক : ইসরায়েলের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে কোনো জোটই...
নিউজ ডেস্ক : সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ধর্মীয় অঞ্চ...
নিউজ ডেস্ক : ইরানে নতুন করে হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগ...

মন্তব্য (০)