ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : অনলাইনে চটকদার ও বিভ্রান্তিকর শিরোনামের প্রবণতা এবং অপসাংবাদিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
তিনি বলেন, মূল ঘটনা আড়াল করে সস্তা জনপ্রিয়তার জন্য এ ধরনের চর্চা বাড়ছে।
নিজেকে সাংবাদিকতার শিক্ষার্থী উল্লেখ করে দীঘি বলেন, সাংবাদিকতার প্রথম নীতিই হলো কাউকে হেয় বা ক্ষতিগ্রস্ত করে প্রশ্ন না করা। অথচ এখন চটকদার ক্যাপশন আর সংবেদনশীল শিরোনাম দিয়ে খবরের মূল কথা বদলে দেওয়া হচ্ছে।
গণমাধ্যমের প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, তার নানা সাংবাদিক ছিলেন। মরহুম মায়েরও অনেক সাংবাদিক বন্ধু ছিলেন। নিকটজনদের অনেকেও এ পেশায় আছেন। তাই বর্তমান এই অপেশাদার চর্চা আমাকে কষ্ট দেয়।
তিনি বলেন, এখন নিয়ম না মেনে শুধু মোবাইল ক্যামেরায় ধারণ করা ভিডিও দিয়ে চটকদার কনটেন্ট বানানো হচ্ছে। ভিউ বাড়াতে সাক্ষাৎকারের অপ্রাসঙ্গিক অংশ কেটে বিভ্রান্তিকর ক্যাপশন দেওয়া হয়, যা পাঠক-দর্শকদের বিভ্রান্ত করছে।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ সিনেমা দিয়ে শিশুশিল্পী হিসাবে পর্দায় আসেন দীঘি। ২০১২ সাল পর্যন্ত ৩৬টি সিনেমায় কাজ করেন। এরপর পড়াশোনার জন্য বিরতি নিয়ে পরে নায়িকা হিসাবে ফেরেন। গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। বর্তমানে তার অভিনীত ‘বিদায়’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
বিনোদন প্রতিবেদক : দেশের শোবিজ, সংস্কৃতি ও ব্যবসায়িক অঙ্গনের কৃতী ব্যক্ত...
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা শিবা শানু...
বিনোদন ডেস্ক : ঢালিউডের ইতিহাসে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে রাজ্...
বিনোদন ডেস্ক : বলিউডে অভিনয়ের মাধ্যমে পরিচিতি ও দর্শকে...
বিনোদন ডেস্ক : বলিউডে পা রাখার পর থেকেই স্বজনপ্রীতি বিতর্ক য...

মন্তব্য (০)