• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত জব ফেয়ারে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি, অন্তত ১০০ জনকে তাৎক্ষণিক চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‎
‎যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে ৫৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ১০ জন সফল আত্মকর্মী ও চারজন উদ্যোক্তাকে জাতীয় যুব পুরস্কার-২০২৬ প্রদান করা হবে।
‎
‎তিনি আরও জানান, জাতীয় যুব দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অনুষ্ঠানটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
‎
‎এবার রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় যুব মেলা অনুষ্ঠিত হচ্ছে না। গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় যুব মেলার আয়োজন করা হবে।
‎
‎এদিকে, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের শিরোপা-খরা কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেন আমিনুল হক। তিনি জানান, সাফের টিকিটের মূল্য নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
‎
‎ঢাকা সিটি করপোরেশন এলাকায় খেলার মাঠের সংকট নিরসনে ফুটসাল গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে মাঠ চিহ্নিত করার কাজ চলছে। আগামী এক বছরের মধ্যে ঢাকার মাঠের সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

মন্তব্য (০)





  • company_logo